নগরকান্দায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

মিজানুর রহমান
ফরিদপুর জেলা প্রতিনিধি | দৈনিক বার্তালয়

ফরিদপুরের নগরকান্দায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা আফরিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সাইফুল ইসলাম

আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য, গণতান্ত্রিক মূল্যবোধ, দেশপ্রেম এবং নতুন প্রজন্মের মধ্যে জাতীয় ইতিহাস ও চেতনা ছড়িয়ে দেওয়ার গুরুত্ব তুলে ধরেন। তারা দেশের উন্নয়ন, গণতান্ত্রিক অগ্রযাত্রা এবং জাতীয় ঐক্য সুদৃঢ় করতে সকলকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

অনুষ্ঠানে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন নগরকান্দা থানার অফিসার ইনচার্জ রাসুল সামদানী আজাদ, নগরকান্দা শহীদ আকরামুন্নেছা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুব আলী মিয়া, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুলসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, সরকারি দপ্তরের প্রতিনিধিবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক এবং রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।

জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে দিবসটির তাৎপর্য নিয়ে আলোচনা ও বক্তব্য প্রদান শেষে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।