আজকের তারিখঃ ০২ সেপ্টেম্বর, ২০২৬
লগইন
9+
অনলাইন সংস্করণ 1 মিনিটে পড়ুন ARTICLE

আর্জেন্টিনা-স্পেনের ফাইনাল মোবাইলে দেখবেন যেভাবে

দৈনিক বার্তালয় 19 Jul, 2026 • 05:58 PM

বিশ্বকাপ শুরুর অনেক আগে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি জানিয়েছিলেন, ‘আমরা বিশ্বকাপ জিততে যাচ্ছি না, বিশ্বকাপটা ধরে রাখতে যাচ্ছি।তার সে কথা সত্যি প্রমাণ করার খুব কাছে দাঁড়িয়ে আছেন লিওনেল মেসিরা। আর কিছুক্ষণ পরই দলটা নামতে চলেছে বিশ্বকাপ ফাইনালে, প্রতিপক্ষ তাদের স্পেন।

সোমবার (১৯ জুলাই) বাংলাদেশ সময় রাত ১টায় মাঠে নামবে আলবিসেলেস্তেরা। উত্তেজনাপূর্ণ এই ম্যাচ ঘিরে ভক্ত-দর্শকদের আগ্রহের শেষ নেই। 

লিওনেল মেসির এই ম্যাচ ঘরে বসেই টিভিতে দেশীয় তিনটি চ্যানেলে দেখা যাবে। রাষ্ট্রায়ত্ত টিভি চ্যানেল বিটিভির পাশাপাশি টি-স্পোর্টস সময় টিভিতে সরাসরি দেখানো হবে আর্জেন্টিনা-স্পেনের এই মহারণ।  

এছাড়া মোবাইল ফোন কিংবা ল্যাপটপ থেকেও ম্যাচগুলো উপভোগ করতে পারবেন দর্শকরা। তবে সেক্ষেত্রে সাবস্ক্রিপশন ফি দিতে হবে।

নির্দিষ্ট সাবস্ক্রিপশন ফি দিয়ে মোবাইল ফোন স্মার্ট ডিভাইসে মাই রবি অ্যাপ, বাংলালিংকের টফি গ্রামীণফোনের বায়োস্কোপে ঘরে বসেইদ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ – এর এই ফাইনাল উপভোগ করতে পারবেন দেশের ফুটবলপ্রেমীরা।

 

মন্তব্য করুন
দৈনিক বার্তালয়
অনলাইন সংস্করণ • 19 Jul, 2026 • 05:58 PM
বিজ্ঞাপন (Compact)