আজকের তারিখঃ ০২ সেপ্টেম্বর, ২০২৬
লগইন
9+
অনলাইন সংস্করণ 2 মিনিটে পড়ুন ARTICLE

জেসমিন প্রকল্প ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন বিষয়ক সভা অনুষ্ঠিত

দৈনিক বার্তালয় 19 Aug, 2026 • 08:28 PM
ছবি: জামালপুরে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন নিয়ে জেসমিন প্রকল্পের ওরিয়েন্টেশন

জেসমিন প্রকল্প ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন বিষয়ক সভা অনুষ্ঠিত

মোঃ খোরশেদ আলম
নিজস্ব প্রতিবেদক | দৈনিক বার্তালয়

জামালপুরে GESMIN Project ও World Vision Bangladesh-এর উদ্যোগে “Orientation on Women Economic Empowerment Materials for Private Sector” শীর্ষক একটি ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

১৯ আগস্ট জামালপুরের পিটিআই মোড়, বৌ বাজার এলাকার হোটেল আশার আলোতে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

ওরিয়েন্টেশনের মূল লক্ষ্য ছিল প্রাইভেট সেক্টরের মাধ্যমে নারীদের কৃষি উৎপাদন, মূল্য সংযোজন ও বাজারজাতকরণ কার্যক্রমে সম্পৃক্ত করে অর্থনৈতিকভাবে ক্ষমতায়িত করার বিষয়ে অংশগ্রহণকারীদের ধারণা ও সক্ষমতা বৃদ্ধি করা।

অনুষ্ঠানে গ্রুপ ওয়ার্ক ও প্যানেল ডিসকাশনের মাধ্যমে নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের বিভিন্ন সুযোগ ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি কৃষি উৎপাদন ও বাজার ব্যবস্থায় প্রাইভেট সেক্টরের সম্ভাব্য ভূমিকা নিয়েও বিস্তারিত আলোচনা হয়।

অংশগ্রহণকারীরা সক্রিয়ভাবে মতামত তুলে ধরেন এবং নারীদের কৃষিভিত্তিক ব্যবসা ও বাজার ব্যবস্থায় আরও কার্যকরভাবে সম্পৃক্ত করার বিভিন্ন বাস্তবসম্মত উপায় নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমিনুল ইসলাম, পেট্রোকেম লিমিটেড; তানভীর, ইস্পাহানি; খায়রুল ইসলাম, এ. আর. মালিক সীড; হুমায়ুন, ফেইথ; কওনান মুরসালিন, কমিউনিকেশন অ্যান্ড ডকুমেন্টেশন স্পেশালিস্ট; গৌরাঙ্গ সাহা; মনির হোসেন ভূঁইয়া; নূর-ই-জান্নাত, বিজনেস ডেভেলপমেন্ট অফিসার, GESMIN Project-সহ সংশ্লিষ্ট প্রাইভেট সেক্টর ও GESMIN Project-এর প্রতিনিধিরা।

সেশন পরিচালনা করেন জেন্ডার স্পেশালিস্ট মোঃ শফিকুর রহমান। অনুষ্ঠানটির প্রোগ্রাম মডারেটরের দায়িত্ব পালন করেন GESMIN Project-এর জেন্ডার অফিসার ছাদেকা বেগম।

আয়োজকরা জানান, নারীদের কৃষি উৎপাদন, উদ্যোক্তা কার্যক্রম ও বাজার ব্যবস্থায় আরও বেশি সম্পৃক্ত করার পাশাপাশি প্রাইভেট সেক্টরের সঙ্গে কার্যকর অংশীদারত্ব গড়ে তোলাই এ ধরনের উদ্যোগের অন্যতম লক্ষ্য।

নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের মাধ্যমে পরিবার, সমাজ ও স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক ও টেকসই পরিবর্তন আনার প্রত্যয় ব্যক্ত করা হয় অনুষ্ঠানে।

উল্লেখ্য, অস্ট্রেলিয়ান সরকারের সহায়তায় অস্ট্রেলিয়ান এনজিও কো-অপারেশন প্রোগ্রাম (এনএসপি)-এর অর্থায়নে Gender Inclusive Market System for Improved Nutrition (GESMIN) প্রকল্পের আওতায় World Vision Bangladesh ও উন্নয়ন সংঘ যৌথভাবে এ কর্মসূচি বাস্তবায়ন করছে।

ট্যাগ
দৈনিক বার্তালয় জামালপুর জেসমিন প্রকল্প World Vision Bangladesh নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন নারী উদ্যোক্তা কৃষি উৎপাদন প্রাইভেট সেক্টর উন্নয়ন সংঘ GESMIN Project
মন্তব্য করুন
দৈনিক বার্তালয়
অনলাইন সংস্করণ • 19 Aug, 2026 • 08:28 PM
বিজ্ঞাপন (Compact)