আজকের তারিখঃ ০২ সেপ্টেম্বর, ২০২৬
লগইন
9+
অনলাইন সংস্করণ 1 মিনিটে পড়ুন ARTICLE

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামকে বহিষ্কার করল জামায়াত

দৈনিক বার্তালয় 22 Jul, 2026 • 12:17 PM
ছবি: জামায়াতে ইসলামী রাজনীতি



দলের পক্ষ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গাজী নজরুল ইসলামকে ঘিরে সম্প্রতি প্রকাশিত বিভিন্ন ঘটনার বিষয়ে সাংগঠনিক তদন্ত পরিচালনা করা হয়েছে। তদন্তে তাঁর বিরুদ্ধে ‘নৈতিক স্খলন’ প্রমাণিত হয়েছে বলে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাঁকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে।

এতে আরও বলা হয়, বহিষ্কারের বিষয়টি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ নির্বাচন কমিশনকে অবহিত করা হবে।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে গাজী নজরুল ইসলামের একটি ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে পড়লে তা নিয়ে দেশজুড়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। এ ঘটনায় লিখিত বক্তব্যে তিনি দাবি করেন, ভিডিওতে থাকা নারী তাঁর বৈধ দ্বিতীয় স্ত্রী এবং ঘটনাটি তাঁর ব্যক্তিগত জীবনের অংশ। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, বিষয়টি রাজনৈতিক উদ্দেশ্যে ভিন্নভাবে উপস্থাপনের চেষ্টা করা হচ্ছে।

তবে এসব ব্যাখ্যার পরও দলীয় তদন্ত শেষে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয় জামায়াতে ইসলামী। বহিষ্কারের এ সিদ্ধান্ত রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

উল্লেখ্য, গাজী নজরুল ইসলাম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৪ আসন থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন।

ট্যাগ
রাজনীতি জামায়াতে ইসলামী
মন্তব্য করুন
দৈনিক বার্তালয়
অনলাইন সংস্করণ • 22 Jul, 2026 • 12:17 PM
বিজ্ঞাপন (Compact)