আজকের তারিখঃ ০২ সেপ্টেম্বর, ২০২৬
লগইন
9+
অনলাইন সংস্করণ 2 মিনিটে পড়ুন ARTICLE

বাউফলে অসহায় ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক, টিন ও আর্থিক সহায়তা বিতরণ

দৈনিক বার্তালয় 29 Jul, 2026 • 06:25 PM
ছবি: বাউফলে-অসহায়-ও-অগ্নিকাণ্ডে-ক্ষতিগ্রস্ত-পরিবারের-মাঝে-চেক,-টিন-ও-আর্থিক-সহায়তা-বিতরণ
বাউফলে অসহায় ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক, টিন ও আর্থিক সহায়তা বিতরণ 

এম সাইদুর রহমান ক্রাইম রিপোর্টার

পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, "আমার যতটুকু সামর্থ্য আছে, তার সবটুকু দিয়েই বাউফলের মানুষের জন্য কাজ করে যাব। মানুষের দুর্দিনে তাদের পাশে দাঁড়ানোই আমার দায়িত্ব ও অঙ্গীকার।

 বুধবার (২৯ জুলাই) দুপুর ১২টায় বাউফল উপজেলা অডিটোরিয়ামে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ অনুদানের চেক বিতরণ এবং অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঘর নির্মাণের উপকরণ ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহ আহাম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. রফিকুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আতিকুর রহমান নজরুল, জামায়াত নেতা মো. নুরুল আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা। অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ অনুদানের আওতায় উপজেলার ৫০টি অসচ্ছল পরিবারের মাঝে জনপ্রতি ১০ হাজার টাকা করে মোট পাঁচ লাখ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়। এছাড়া অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩০টি পরিবারের প্রত্যেককে ঘর নির্মাণের জন্য দুই বান্ডিল করে টিন এবং নগদ ৩ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়। প্রধান অতিথির বক্তব্যে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, ১০ হাজার টাকা কোনো পরিবারের জন্য বড় সহায়তা না হলেও তা তাৎক্ষণিক সংকট মোকাবিলায় কিছুটা স্বস্তি এনে দেবে। তিনি এ অনুদানের জন্য সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ড. মাসুদ বলেন, প্রকৃত উপকারভোগীদের তালিকা প্রণয়নের ক্ষেত্রে কোনো দলীয় বিবেচনা নয়, বরং প্রকৃত অসহায় ও ক্ষতিগ্রস্তদের অগ্রাধিকার দেওয়া হয়েছে। তথ্য সংগ্রহে স্থানীয় নেতৃবৃন্দ সহযোগিতা করলেও চূড়ান্ত তালিকা প্রস্তুতে প্রকৃত হকদারদেরই গুরুত্ব দেওয়া হয়েছে। অনুষ্ঠান শেষে উপকারভোগীদের হাতে অনুদানের চেক, টিন ও নগদ অর্থ তুলে দেন প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ।

দৈনিক বার্তালয় সবসময় সঠিক ও নির্ভরযোগ্য সংবাদ প্রকাশে প্রতিশ্রুতিবদ্ধ।


ট্যাগ
বাউফল পটুয়াখালী ড. শফিকুল ইসলাম মাসুদ সমাজকল্যাণ মন্ত্রণালয় বিশেষ অনুদান অনুদানের চেক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার টিন বিতরণ আর্থিক সহায়তা বাংলাদেশ জামায়াতে ইসলামী বাউফল উপজেলা সালেহ আহাম্মেদ ত্রাণ সহায়তা অসহায় পরিবার দৈনিক বার্তালয়
মন্তব্য করুন
দৈনিক বার্তালয়
অনলাইন সংস্করণ • 29 Jul, 2026 • 06:25 PM
বিজ্ঞাপন (Compact)